ভিকারুননিসার এক শিক্ষক ও প্রাক্তন-বর্তমান চার শিক্ষার্থীর মৃত্যু

বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
নিহত ভিকারুননিসার এক শিক্ষক ও প্রাক্তন-বর্তমান চার শিক্ষার্থী

নিহত ভিকারুননিসার এক শিক্ষক ও প্রাক্তন-বর্তমান চার শিক্ষার্থী © টিডিসি ফটো

রাজধানী বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৬ জন হয়েছে। ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। তারা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ভবন থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ অগ্নিকাণ্ডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক ও প্রাক্তন-বর্তমান চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ ঘটনায় আগামী রবিবার (৩ মার্চ) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন সোমবার (৪ মার্চ) সকল শাখায় নিহতদের আত্মার মাগফেরাতের জন্য দু'আ পাঠ এবং কালো ব্যাজ ধারণ করা হবে। শুক্রবার (১ মার্চ) কলেজ থেকে শোক প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

এ ঘটনায় নিহতরা হলেন- ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এর মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার শিক্ষক লুৎফুন নাহার করিম (লাকী) ও তাঁর কন্যা জান্নাতিন তাজরী (সাবেক ছাত্রী), সাদিয়া আফরিন আলিশা, অষ্টম শ্রেণি, সেকশন-ক, রোল-৬১ মূল প্রভাতী (৭ম-১০ম) ও ফওজিয়া আফরিন রিয়া (সাবেক ছাত্রী) এবং লামিসা ফারিয়া (সাবেক ছাত্রী)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় ভিকারুননিসা পরিবার অত্যন্ত মর্মাহত ও শোকাহত। এই দুর্ঘটনায় ভিকারুননিসা পরিবারের সদস্যসহ সকল নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

“সকল নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার প্রতিষ্ঠানের সকল শ্রেণির পাঠদান, পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে এবং সোমবার সকল শাখায় নিহতদের আত্মার মাগফেরাতের জন্য দু'আ পাঠ এবং কালো ব্যাজ ধারণ করা হবে।”

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে কজি কটেজ ভবনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনের প্রতিটি ফ্লোরে। তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান। এরপর নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৬ জন হয়েছে।

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950