ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান মেলা

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
রেসিডেনসিয়াল কলেজে বিজ্ঞান মেলার সমাপনী

রেসিডেনসিয়াল কলেজে বিজ্ঞান মেলার সমাপনী © টিডিসি ফটো

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘১৫তম ডিআরএমসি বসুন্ধরা জাতীয় ও কোডেভার আন্তর্জাতিক বিজ্ঞান মেলা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় ঢাকা মহানগরীসহ সারা দেশের সাড়ে ছয় শতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 
 
গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে রবিবার (৪ ফেব্রুয়ারি) চারদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা ওয়েল এণ্ড গ্যাস কোম্পানি লিমিটেডের এজিএম মো. সাইফুল ইসলাম রুবেল, সামিট গ্রুপের সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ খান ও প্যারাগন গ্রুপের এমডি মশিউর রহমান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

এতে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী ও  বিজ্ঞান মেলার আহবায়ক সহকারী অধ্যাপক মো. জাহেদুল হক প্রমুখ। 

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950