ফল নিরীক্ষায় দ্বিগুণ নাম্বার পেলো সিলেট বোর্ডের শিক্ষার্থী

১০ মার্চ ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সিলেট শিক্ষা বোর্ড

সিলেট শিক্ষা বোর্ড © ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফলাফল নিরীক্ষণে পদার্থবিজ্ঞানে পূর্বের নাম্বারের তুলনায় দ্বিগুণ নাম্বার পেয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের এক শিক্ষার্থী। পূর্বের ফলাফলে ওই শিক্ষার্থীর পদার্থবিজ্ঞানে ‘এফ’ গ্রেড অর্থাৎ ফেল এসেছিল।

শুক্রবার (১০ মার্চ) সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায় ওই শিক্ষার্থী সংশোধিত ফলাফলে ‘এ মাইনাস’ অর্থাৎ ৬০ এর বেশি নম্বর পেয়েছেন যা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ। ফল সংশোধনের পেরে তার বর্তমান জিপিএ হয়েছে ৩.০৮।

এদিকে, এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৯ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১১ জন পরীক্ষার্থী। তবে বোর্ডের কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পাননি।

আরো পড়ুন: সুলতান’স ডাইন, একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট, তাদের খাবার খেয়েছি: ওমর সানী

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর বোর্ডের ৮১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।

১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬