গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজানের 

১২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ PM
নিহত যুবক সিজান মিয়া

নিহত যুবক সিজান মিয়া © টিডিসি সম্পাদিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সিজান মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবক গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাংলাদেশে ছুটি কাটিয়ে গ্রিসে ফেরার এক সপ্তাহের মধ্যে তার মৃত্যুর খবর পায় পরিবার। তার আট বছর বয়সী একটি ছেলে রয়েছে।

নিহত সিজান মিয়া নবীগঞ্জ উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে ২০১৯ সালে তিনি গ্রিসে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন সিজান। ছুটি শেষে গত ৩ অক্টোবর গ্রিসের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তিনি। পরদিন ৪ অক্টোবর পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন তিনি গ্রিসে পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি।

পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রিসে থাকা তার পরিচিত ব্যক্তিরাও ৪ অক্টোবরের পর থেকে সিজানের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

আরও দেখুন: ১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।

সিজানের চাচাতো ভাই ইসমাইল জানান, গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের কাছ থেকে তারা তার মৃত্যুর খবর পেয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দূতাবাস থেকে জানা যেতে পারে বলে তারা আশা করছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালাম বলেন, ‘সিজানের মৃত্যুর খবর শুনেছেন তারা। এ ঘটনায় তারা শোকাহত। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

আরও দেখুন: পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠানোর পর সকালে যুবককের মরদেহ উদ্ধার

এদিকে দূতাবাস সূত্রে জানা গেছে, সিজানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়া হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিজানের মৃত্যুর খবরে বৈঠাখাল গ্রাম ও তার স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আট বছর বয়সী ছেলেকে রেখে তার চলে যাওয়ায় শোকাহত পরিবারের সদস্যরা।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950