বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 

০২ অক্টোবর ২০২৬, ০৪:৫১ PM
রাজীব পরিবহনের বাস

রাজীব পরিবহনের বাস © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহে জামালপুর গামী বাসের ধাক্কায় জামালপুর থেকে ছেড়ে সিএনজিচালিত অটোরিকশার নিহত শিশুসহ ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৭ জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। বাকী তিন জনের পরিচয় এখনো জানা যায়নি। তাদের সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা চলছে। তারা জামালপুর থেকে গাজীপুরে যাচ্ছিলেন। মোফাজ্জল হোসেন সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনায় সিএনজিতে সাতজন যাত্রী ছিলেন, তাদের সবার মৃত্যু হয়েছে।’

পুলিশ জানায়, দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পুলিশ বাসটি আটক করে। পুলিশের রেকার দিয়ে বাসটি জব্দ করে রাখা হয়েছে। তবে বাসের চালক ও সহকারীকে পাওয়া যায়নি। তারা বাস রেখে চলে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

আরও দেখুন: কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

তিনি আরও বলেন, ‘সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা যাত্রীরা সবাই নিহত হন।’

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন মিলে অটোরিকশার ভেতর থেকে নিহত ব্যক্তিদের উদ্ধার করেন। এরপর তাদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জুলহাস উদ্দিনের ধারণা, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন …
  • ৩০ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ৮ লাখ শিক্ষার্থীর পরিচয় চুরি করে হাতিয়ে নিল ৩…
  • ৩০ অক্টোবর ২০২৬
তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ট্রান্সজেন্ডার বলেছি: …
  • ৩০ অক্টোবর ২০২৬
পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নি য়োগ পরীক্ষার তারিখ …
  • ৩০ অক্টোবর ২০২৬
সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধ…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, সিজিপিএ ২.৫০ থাকলেই করা যা…
  • ৩০ অক্টোবর ২০২৬