নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ AM
নিহত শিশু লুবনা

নিহত শিশু লুবনা © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে তিন দিন আগে নিখোঁজ হওয়া লুবনা আক্তার (৬) নামের এক শিশুর মরদেহ পাশের বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের সরদার বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান পরিবারের সদস্যরা। নিহত লুবনা আক্তার ওই গ্রামের মো. লিটনের মেয়ে। তার মায়ের নাম রুনা আক্তার। 

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ৩টার দিকে মায়ের অগোচরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় লুবনা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

বুধবার বিকেল ৫টার দিকে লুবনার নানা মোহাম্মদ হারুন ও বাবা মো. লিটন পাশের বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকেও কারও প্রতি সন্দেহের কথা জানানো হয়নি।

পরিবারের সদস্যরা বলেন, ‘কারও প্রতি আমাদের কোনো সন্দেহ নেই। অসচেতনতার কারণেই শিশুটি পানিতে পড়ে মারা গেছে।’

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬