আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ PM
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার © সংগৃহীত

লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী আবুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় মেহেদী হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৫ সালের ১৬ মে সদর মডেল থানায় দায়েরকৃত অপহরণ মামলার পলাতক আসামি ছিলেন। ভুক্তভোগী শিক্ষক আবুল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃত তুষার লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ভেন্ডর বাড়ির বাহার উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জামায়াতের লক্ষ্মীপুর শহর যুব বিভাগের সহপ্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।

কিন্তু জামায়াত ২০২৫ সালের ২৯ জুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তুষার জামায়াতের কেউ নয়। তবে সম্প্রতি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির পরিচিত সভায় তাকে দেখা গেছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মে শহরের বাগবাড়ি এলাকা থেকে আবুল হোসেনকে মোটরসাইকেলযোগে অভিযুক্ত তুষারসহ প্রায় ১০ জন অজ্ঞাত স্থানে নিয়ে যান। আবুল হোসেন বালিকা বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী। পরে তার পকেটে থাকা বাউবি শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যান তুষারসহ অভিযুক্তরা। এরপরও তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ওই টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়। পরে তাকে বালিকা বিদ্যানিকেতন এলাকায় এনে ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে উদ্ধার করে।

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, তুষার আমাকে অপহরণ করেছিলেন, টাকাও নিয়েছেন। তিনি আমার ১০ লাখ টাকার মতো ক্ষতি করেছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি তার শাস্তি চাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, তুষার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন আছে, এমপি নাই, সংসদে আজ যে প্রশ্ন করতে চেয়েছিলেন গাজ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক-উপপরিচালকসহ ৫৭ চিকিৎস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬