ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ PM
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের © সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার হরিণধরা গ্ৰামে রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রেদওয়ান নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই এলাকার শাহিদুল শেখের ছেলে। মা-বাবার কোলজুড়ে শান্তিতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের ছোবলে এক অবুঝ শিশুর প্রাণ চলে যাওয়ার এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকা স্তব্ধ হয়ে পড়েছে।

নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে ঘরের ভেতর মশারি খাটিয়ে মা-বাবার সাথে ঘুমাচ্ছিল রেদওয়ান। ঘুমের ঘোরেই বিষধর একটি সাপ মশারি ভেদ করে ভেতরে ঢুকে তাকে কামড় দেয়। যন্ত্রণায় শিশুটি ছটফট করে উঠলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। কিন্তু অসচেতনতা ও আতঙ্কের কারণে তারা শুরুতেই তাকে হাসপাতালে না নিয়ে অলৌকিক কিছু ঘটার আশায় কবিরাজের শরণাপন্ন হন। সেখানে শিশুটির বমি শুরু হলে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে আর কোনো উপায় না দেখে পরিবারের সদস্যরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আনুমানিক ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

প্রাথমিক চিকিৎসার সুযোগ হাতছাড়া হওয়া এবং সময়মতো হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় শেষ রক্ষা হয়নি শিশুটির। কোল খালি হওয়া মা-বাবার বুকফাটা কান্না ও স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9