নওগাঁয় পুকুরের ডুবে শিশুর মৃত্যু

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর মান্দায় বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে হুজাইফা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুক গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হুজাইফা উপজেলার তুড়ুক গ্রাম গ্রামের হাসনাত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা একটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় হুজাইফা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলেজে

এ দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম। তিনি বলেন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় এবং মা-বাবার অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬