বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলেজে

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ PM
আঁচল ফাউন্ডেশনের পরিসংখ্যান

আঁচল ফাউন্ডেশনের পরিসংখ্যান © টিডিসি সম্পাদিত

দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তুলনায় স্কুল শিক্ষার্থীদের সংখ্যা বেশি। আঁচল ফাউন্ডেশনের মিডিয়া সার্ভেইল্যান্সে উঠে এসেছে এমন তথ্য। বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়। বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন ‘শিক্ষার্থীদের আত্মহত্যা: ক্রমবর্ধমান সংকট’ শীর্ষক সমীক্ষায় এসব তথ্য তুলে ধরে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় সংবাদমাধ্যমে রিপোর্ট করা সংখ্যা ছিল ৩১০। এর আগে ২০২২ ও ২০২৩ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ৫৩২ ও ৫১৩। তবে আঁচল ফাউন্ডেশনের এই তথ্য মিডিয়া-ভিত্তিক সার্ভেইল্যান্স ডেটা; এটি কোনো সরকারি জাতীয় মৃত্যুনিবন্ধন বা সরকারি জাতীয় মৃত্যুর পরিসংখ্যান নয়।

আঁচল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আত্মহত্যায় মারা যাওয়া ৪০৩ শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে বেশি ছিলেন স্কুলশিক্ষার্থী। এ সংখ্যা ১৯০ জন, যা মোট ঘটনার ৪৭ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া কলেজ শিক্ষার্থী ৯২ জন বা ২২ দশমিক ৮ শতাংশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৭৭ জন বা ১৯ দশমিক ১ শতাংশ এবং মাদ্রাসার শিক্ষার্থী ৪৪ জন বা ১০ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন: দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথা ভাবেন

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক হিসেবে দেখা গেছে, স্কুল শিক্ষার্থী রয়েছে ১৯০ জন (৪৭.৪ শতাংশ); কলেজ শিক্ষার্থী রয়েছে ৯২ জন (২২.৮ শতাংশ); বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন ৭৭ জন (১৯.১ শতাংশ) এবং মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে ৪৪ জন (১০.৯ শতাংশ)।

আঁচল ফাউন্ডেশনের সংগৃহীত তথ্য মূলত সংবাদমাধ্যমে প্রকাশিত আত্মহত্যার ঘটনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি বা কম হতে পারে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬