বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ PM
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা

বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা © টিডিসি ফটো

ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া মজুত ও বিক্রির জন্য রাখা বিভিন্ন পণ্য জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের বসতঘরের নিচতলায় থাকা একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোডাউনটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্সবিহীন বিভিন্ন পণ্য মজুত করে রাখা হয়েছিল। পরে এসব পণ্য জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য মজুত ও বিক্রির অপরাধে গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে (১৯) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জোনায়েদ হোসেন জগন্নাথপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ সময় বিএসটিআই পরিদর্শক শেখ রাসেল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো পণ্য মজুত বা বাজারজাত করার সুযোগ নেই। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি। অভিযানে অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং দায়ী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভেজাল, মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬