সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক

২৫ আগস্ট ২০২৬, ১১:২১ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১১:২৪ AM
সবুজ হাসান ও মো. শাকিল হাওলাদার

সবুজ হাসান ও মো. শাকিল হাওলাদার © টিডিসি ফটো

লক্ষ্মীপুরে ওয়াকিটকি হাতে নিয়ে সড়কে দাঁড়িয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি করার সময় দুই ভুয়া প্রতারককে আটক করেছে এলাকাবাসী। এ দুই প্রতারক নিজেদের সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়ে মোটরসাইকেলসহ যানবাহনের চালকদের কাছ থেকে তল্লাশির নামে টাকা হাতিয়ে নিচ্ছিল।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকা থেকে তাদের আটকের পর পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঝাউডগী গ্রামের রুহুল আমিনের ছেলে মো. সবুজ মিয়া প্রকাশ সবুজ হাসান (২৮) ও মাদারীপুর জেলার চরহোগলপাতিয়া লঞ্চঘাট এলাকার খলিল হাওলাদারের ছেলে মো. শাকিল হাওলাদার (৪০) ।

জাকির হোসেনসহ স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কে আটক দুই ব্যক্তি সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছিলেন। এ সময় তারা চালক ও যাত্রীদের হয়রানি করে টাকা আদায় করেন। কথাবার্তা সন্দেহজনক হলে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এসময় উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়। তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি ও টাকা উদ্ধার করা হয়।

আরও দেখুন: অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আটক দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছে ভুয়া পরিচয়পত্র, কিছু টাকা, ওয়াকিটকি পাওয়া যায়।বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬
২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণির লটারিতে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান চয়েজ দেওয়া যাবে…
  • ২২ নভেম্বর ২০২৬
নরমাল ডেলিভারির ‘পরামর্শ দেওয়া’য় আয়াকে পেটানোর অভিযোগ ডাক্ত…
  • ২২ নভেম্বর ২০২৬
চলমান রাজনৈতিক সহিংসতার শেষ কীভাবে, যা ভাবছে বিএনপি ও সরকার
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ পথশিশু পেল শীতবস্ত্র ও শিক্ষা সামগ্…
  • ২২ নভেম্বর ২০২৬