জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি শেষ পর্বের ফরম পূরণ শুরু ২৭ আগস্ট

২৪ আগস্ট ২০২৬, ০১:৩৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের অনলাইন ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন করবে। এরপর ১৬ ও ১৭ সেপ্টেম্বর সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফরম পূরণের ফি জমা দিতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। ২০২৩ সালের পরীক্ষায় অকৃতকার্য অথবা ৪৫ শতাংশের কম নম্বর পাওয়া পরীক্ষার্থীরাও নির্ধারিত শর্তে সংশ্লিষ্ট বিষয়ে অংশ নিতে পারবেন।

২০২২ সালের পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন এবং ২০২৩ সালে পরীক্ষায় অংশ নেননি, এমন পরীক্ষার্থীদের ২০২৪ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশ নিতে হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীরা ৫ হাজার টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন। তবে এ সুযোগের পর আর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না।

এলএলবি শেষ পর্ব পরীক্ষায় প্রতিপত্রের তাত্ত্বিক পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা, মানউন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্রপ্রতি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল/মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের ফি ১ হাজার টাকা।

পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ems.nu.ac.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে। আবেদন ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র বিতরণের তারিখসহ পরবর্তী নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬