অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান

২৫ আগস্ট ২০২৬, ১১:০৪ AM
মোহাম্মদ আমান উল্লাহ আমান

মোহাম্মদ আমান উল্লাহ আমান © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম (জি) চৌকির পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমানকে বদলি করা হয়েছে। তাকে (জি) চৌকি থেকে সরিয়ে আরএনবির ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি) চট্টগ্রামে পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, আইবি চট্টগ্রামের পরিদর্শক পদে থাকা মোহাম্মদ ইয়াসিন উল্ল্যাহকে চট্টগ্রাম (জি) চৌকিতে পরিদর্শক (সিআই) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ২০ আগস্ট রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের কমান্ড্যান্টের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই বদলি ও পদায়ন করা হয়। আদেশে উল্লেখ করা হয়, কর্মকর্তাদের আগামী ২২ আগস্টের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ না করলে ২৩ আগস্ট থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

বিতর্কের মুখে আমান
চট্টগ্রাম আরএনবিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করা মোহাম্মদ আমান উল্লাহ আমানের বিরুদ্ধে টিকিট বাণিজ্য, দলীয় প্রভাব বিস্তার ও তদবির বাণিজ্যের মতো একাধিক অভিযোগ রয়েছে।

আরও দেখুন: আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্যালয়

তবে এসব অভিযোগ অস্বীকার করে আমান উল্লাহ বলেন, ‘তার বিরুদ্ধে ওঠা সব দাবি মিথ্যা। আরএনবির ভেতরের কয়েকজন সদস্যের অপকর্মের দায় তার ওপর চাপানো হচ্ছে এবং তাকে ওই স্থান থেকে সরাতেই একটি চক্র এসব রটাচ্ছে।’

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬