সোলারে বজ্রপাত, খাগড়াছড়িতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

২২ আগস্ট ২০২৬, ১০:০৮ PM
বজ্রপাত

বজ্রপাত © প্রতীকী ছবি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উসিমং মারমা (৫৫) ও তার স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। তারা ওই এলাকার বাসিন্দা এবং তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার দিকে বৃষ্টির মধ্যে উসিমং মারমা বাড়ির উঠানে গোসল করছিলেন। এ সময় তার স্ত্রী চাইয়্যাং মারমা বাড়ির বারান্দায় কাজ করছিলেন। হঠাৎ বাড়ির ছাদের ওপর স্থাপিত বৈদ্যুতিক সোলারে বজ্রপাত হলে সেটিতে আগুন ধরে যায়। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে সোলারে ধরা আগুন বাড়িতেও ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

মাইসছড়ির পূর্ণবাসন এলাকার কারবারি নয়ন কুমার ত্রিপুরা বলেন, সন্ধ্যার দিকে বজ্রপাতে আমার এলাকার এক দম্পতি মারা গেছেন। তাদের দুই ছেলে রয়েছে।

নিহত দম্পতির বড় ছেলে আখ্র মারমা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টির সময় বাবা উঠানে গোসল করছিলেন। মা বারান্দায় কাজ করছিলেন। তখন বাড়ির ছাদের ওপর থাকা বৈদ্যুতিক সোলারের ওপর বজ্রপাত হয়। এতে বাবা-মা দুজনই ঘটনাস্থলে মারা যান।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬