গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২১ আগস্ট ২০২৬, ০৫:৪৩ PM
 নেত্রকোনার ম্যাপ

নেত্রকোনার ম্যাপ © টিডিসি ফটো

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, মল্লিকনগর গ্রামের আল আমিনের ছেলে আল মামুন সদ্য অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষে বাড়িতে থাকায় অবসর সময়ে তিনি বাবা-মায়ের গরু দেখাশোনা করতেন।

শুক্রবার সকাল থেকেই ওই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই গরুর জন্য বাড়ির সামনে ঘাস কাটতে যান আল মামুন। সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬