বৈষম্যহীন ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬ আগস্ট ২০২৬, ০৭:৪০ PM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। © টিডিসি ছবি

ফরিদপুরের সালথা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

বরিশালে ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব। সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ফরিদপুর
‘হাত নেই, পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’—মাদ্রাসায় ভর্তি না…
  • ০৬ অক্টোবর ২০২৬
নজিরবিহীন শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেফতার ছাড়া…
  • ০৬ অক্টোবর ২০২৬
অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬