বরিশালে ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

১৬ আগস্ট ২০২৬, ০৭:৩১ PM
বরিশালে ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

বরিশালে ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ © সংগৃহীত

ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল। রবিবার (১৬ আগস্ট) সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সদর উপজেলা ছাত্রদলের একদল নেতাকর্মী এ বিক্ষোভ করেন। 

এ সময় নিয়োগে আওয়ামী লীগের ‘দোসরদের’ সুযোগ দেওয়া হয়েছে অভিযোগ করে নিয়োগ বাতিলের দাবি জানান তারা।

শায়েস্তাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম হোসেন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ফ্যাসিস্ট আমলে কারাবরণ করেছি, জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছি। তারপরও ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় হয়নি। তারা আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দিয়েছে, ছাত্রদলের যোগ্য ছেলেদের বঞ্চিত করা হয়েছে। এ কারণে সঠিকভাবে যোগ্যদের নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।

তবে নিয়োগে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা। 

তিনি বলেন, আবেদনের পর পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে মেধাক্রমের ভিত্তিতে ফলাফল দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে নিয়োগ দেওয়া হয়েছে। যাদের মেরিটে আসেনি, তারা নিয়োগ পায়নি। মেধা তালিকায় যারা এসেছে, তাদের নিয়েই নীতিমালা অনুযায়ী ফলাফল তৈরি করেছি। ছাত্রদল বা অন্য কোনো পরিচয় দেখিনি।

তিনি আরও বলেন, আমরা তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে বিষয়টি বিধি অনুযায়ী দেখা হবে। 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬