ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ 

২৪ জুলাই ২০২৬, ০৮:০২ PM
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ  © প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ১৩৭ জন নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১০টার দিকে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচিতে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল শিক্ষার্থী ও নারীদের হাতে এসব বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহসভাপতি ইমরুল কায়েস সাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. সেকেন্দার আলী, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুন নবী রিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৫৫ জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়।

এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9