মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ PM
নিহত মিল্লাত হোসেন

নিহত মিল্লাত হোসেন © সংগৃহীত

কাজের সন্ধানে মালয়েশিয়ায় গিয়ে নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার দুপুরে নিহতের বড় ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান মিল্লাত। তিনি কুয়ালালামপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করছিলেন। সকালে কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের সংসারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

উপার্জনক্ষম স্বজনকে হারিয়ে মিল্লাতের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। মিল্লাতের ভাই শরীফ হোসেন আক্ষেপ করে বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে ও বিদেশের মাটিতে ঘাম ঝরাচ্ছে। বহুতল ভবন থেকে পড়ে এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে কখনো ভাবিনি। পরিবারের কাউকেই আমরা শান্ত করতে পারছি না।’

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান সমবেদনা প্রকাশ করে জানান, খবরটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনিকভাবে ঘটনার খোঁজখবর নিয়ে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তার পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬