ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

২২ জুলাই ২০২৬, ১১:৩৮ AM
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা © টিডিসি ফটো

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকায় হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হন তারিফ উদ্দীন। মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় কুষ্টিয়াগামী একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন : বেনাপোল বন্দরে রাজস্ব আদায়ে বড় ধাক্কা, লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়—কমেছে আমদানিও

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি এখনও আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬