হামে মৃত্যু ৮০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় মারা গেছে ছয়জন

২২ জুলাই ২০২৬, ০৪:০১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৪:০২ PM
আজ পর্যন্ত মোট ৮০৩ জন মারা গেছে

আজ পর্যন্ত মোট ৮০৩ জন মারা গেছে © টিডিসি সম্পাদিত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ৮০০ ছাড়িয়েছে। আজ বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃতদের সবার শরীরে হামের উপসর্গ দেখা গিয়েছিল। তবে তাদের ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ প্রথম মৃত্যু থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৭০৮টি শিশু। আর ক্লিনিক্যাল পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ৯০৪ জনের শরীরে। আর ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৩৩ জনের। এই সময়ে ৮৩৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৫২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৪১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ রোগী, যাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্রের দাবিতে ৭ ঘণ্টা অবস্থান বঞ্চিতদের, কর্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬