সাড়ে ৩ মাসে হামে ৭১২ প্রাণহানি

২৮ জুন ২০২৬, ০৪:৫৪ PM
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭১২ জনের মৃত্যু হয়েছে

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭১২ জনের মৃত্যু হয়েছে © টিডিসি সম্পাদিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫৭ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭১২ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১১৬ শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১ জন। এই সময়ে ৮৮৯ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯৯ হাজার ২০৭ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৭১০ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৮৪৪ জন রোগী, যাদের মধ্যে ৭৯ হাজার ১৫২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত গোটা দেশে হামের উপসর্গ নিয়ে ৬১৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে দেশে মোট ৭১২ শিশুর মৃত্যু হলো।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্রের দাবিতে ৭ ঘণ্টা অবস্থান বঞ্চিতদের, কর্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬