গাছের গুঁড়ির চাপায় প্রাণ গেল আশ্রম সেবায়েতের

০৫ জুলাই ২০২৬, ০৮:৩৯ PM
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের গুঁড়ির চাপায় অসীম (২৭) নামে একজন আশ্রম সেবায়েতের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুবির কুমার।

নিহত অসীম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই আশ্রমে সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে আশ্রম প্রাঙ্গণে গাছ কাটার কাজ চলছিল। একপর্যায়ে কেটে ফেলা একটি বড় গাছের গুঁড়ি চারজন মিলে কাঁধে করে সরিয়ে নেওয়ার সময় সেটি মাটিতে নামাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সামনের তিনজন সরে যেতে পারলেও অসীম সময়মতো সরে যেতে না পারায় গাছের ভারী গুঁড়িটি তার ওপর পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে আশ্রমের অন্য সেবায়েত ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুবির কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬