নওগাঁয় এতিমখানার পাশে মিলল ছাত্রের লাশ

২৮ জুন ২০২৬, ০৮:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁ সদরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার এতিমখানার পাশে থেকে আব্দল্লাহ আল নিরব (১৪) নামের ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৮ জুন) সকাল ৮টার দিকে মাদ্রাসা এতিমখানার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। 

নিহত আব্দুল্লাহ আল নিরব পাবনা জেলার আটঘরিয়া থানার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে ও নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। 

মাদ্রাসা সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী নিরব ওই মাদ্রাসায় ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো। এবং মাদ্রাসার এতিমখানায় আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতো। গতকাল রাতে মাদ্রাসার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে যায়। সেখান থেকে তার সহপাঠীরা রাত ১০টার দিকে তাকে বললে সে আসেনি। পরে তার সহপাঠীরা এসে ঘুমিয়ে পড়ে। আজ সকালে মাদ্রাসার আবাসিক ভবনের পেছনে স্থানীয়রা ওই শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখে। এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষ ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থী আমাদের মাদ্রাসায় লেখাপড়া করতো এবং এতিমখানায় থাকতো আজ সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় এসে এই ঘটনা জানতে পারি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬