শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

১৪ জুন ২০২৬, ০৯:২৯ PM
আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা

আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা © টিডিসি ফটো

শেরপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ জুন) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে সমর্থকদের মিলনমেলা শেষে শহরজুড়ে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আর্জেন্টিনা দলের জার্সি পরিহিত সমর্থকেরা হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকা নিয়ে ভুভুজেলা, বাঁশি ও বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সমর্থকদের এমন উন্মাদনায় নীল-সাদা রঙে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

পরবর্তীতে র‍্যালিটি শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পটকা ফাটিয়ে এবং বিভিন্ন স্লোগানে মুখর পরিবেশে সমর্থকেরা তাদের আনন্দ-উল্লাস প্রকাশ করেন। আনন্দ প্রকাশের পর সেখানেই মহামিলনমেলা ও আনন্দ মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আর্জেন্টিনা ফুটবল ফ্যানসের অন্যতম সংগঠক সাংবাদিক মো. মেরাজ উদ্দিন বলেন, ‘আমরা আশাবাদী, এবারও আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো এবং সব মিলিয়ে চারবার ফিফা বিশ্বকাপ জিতবে। এটি হয়তো লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাই প্রিয় দলের সাফল্য কামনায় আমরা এই মহামিলনমেলা ও আনন্দ র‍্যালির আয়োজন করেছি।’

তিনি আরও বলেন, ‘ফুটবলকে ঘিরে শেরপুরে একটি বৃহৎ আর্জেন্টিনা পরিবার গড়ে তোলার চেষ্টা করছি আমরা। খেলাধুলার মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

আর্জেন্টিনা সমর্থকদের এই ব্যতিক্রমী আয়োজন দেখতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কের দুই পাশে ভিড় জমান। সমর্থকদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভ…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬