নওগাঁয় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক

১০ জুন ২০২৬, ১২:০০ PM
আটক আবু সুফিয়ান (মাঝে)

আটক আবু সুফিয়ান (মাঝে) © সংগৃহীত

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে আবু সুফিয়ান (মুকুল) (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সুফিয়ান নিতপুর ইউনিয়নের দুয়ারপাল (ভুট্টা পাড়া) গ্রামের  মৃত হানিফের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ও ফোর্সসহ নিতপুর ইউনিয়নের দুয়ারপাল গ্রামে আমবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আবু সুফিয়ান নামের পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে লুঙ্গির পেছনের কোচর হতে সাদা পলিথিনে মোড়ানো ২৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযান চলমান।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬