ট্রেনের ছাদে বাড়ি ফেরার সময় বজ্রপাতে প্রাণ হারাল যুবক 

২৪ মে ২০২৬, ০৮:৩১ PM
ট্রেনের ছাদে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ট্রেনের ছাদে বজ্রপাতে প্রাণ গেল যুবকের © সংগৃহীত

ট্রেনের ছাদে ভ্রমণের সময় নরসিংদীর ঘোড়াশালে বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ মে) বিকেল ৫টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল রেল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালী অভিমুখে ছেড়ে যাওয়া আন্তনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি ঘোড়াশাল ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বেআইনিভাবে ট্রেনের ছাদে অবস্থান করা সজিব সরকার বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ছাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।

এদিকে সজিবের সঙ্গে ছাদে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াশাল ব্রিজ পার হওয়ার পরপরই এই বজ্রপাতের ঘটনা ঘটে। ওই সময় আতঙ্কিত হয়ে আরও একজন যাত্রী ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান বলে তাঁরা দাবি করেন। তবে ছাদ থেকে যাত্রী পড়ে যাওয়ার বিষয়ে রেলওয়ে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতের পরিবারের সদস্যরা পুলিশ ফাঁড়িতে আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কস্তার জোড়া সেভে গোলবঞ্চিত স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে বিস্ফোরণে আহত ৪, তদন্ত কমিটি গঠন পুলিশের
  • ০৭ জুলাই ২০২৬
অবিশ্বাস্য মিস স্পেনের
  • ০৭ জুলাই ২০২৬
নতুন নিয়মে এনআইডি সংশোধন: কোন আবেদনে কী কাগজপত্র লাগবে, নিষ…
  • ০৭ জুলাই ২০২৬
দেখে নিন পর্তুগাল–স্পেনের একাদশ
  • ০৭ জুলাই ২০২৬
শনিবারের মধ্যে সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপনে আদেশ…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence