গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

২২ মে ২০২৬, ০৮:৪১ PM , আপডেট: ২২ মে ২০২৬, ০৮:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইদ্রিস আলী ফকির (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ওই গ্রামের সাবান আলী ফকিরের ছেলে।

রাঙামাটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, ‘সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় ইদ্রিস আলী ফকির ছাতা মাথায় দিয়ে মাঠে গরু আনতে যান। হঠাৎ বজ্রপাত গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার মারা যায়।’

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬