কসবায় বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

নিহত স্কুল ছাত্র মো. ফাহাদ

নিহত স্কুল ছাত্র মো. ফাহাদ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সহপাঠীদের সঙ্গে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফাহাদ মিয়া উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামের দক্ষিণপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। খেলার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৈরী আবহাওয়া শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে সে। সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহাদকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬