নদীতে মাছ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

২৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ PM
সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেন © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার হামেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬