বজ্রপাতের বিকট শব্দে হাসপাতালে ভর্তি ১১ ছাত্রী

২৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ PM
হাসপাতালে ভর্তি ছাত্রী

হাসপাতালে ভর্তি ছাত্রী © টিডিসি ফটো

বরগুনায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে ১১ ছাত্রী। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে এসব ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি আমতলী উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামের মো. নূর জামাল (৫৪)। 

জানা যায়, আজ দুপুর থেকে জেলা জুড়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে এর সঙ্গে ঘনঘন বজ্রপাত হতে থাকে। এ সময় বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অন্যদিকে, বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে ভবনের পাশে বজ্রপাত হলে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ১১  ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো—হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি, কারিমা ও আরও কয়েকজন। তারা সবাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী।

তাৎক্ষণিকভাবে তাদের ফুলঝুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, বজ্রপাতের বিকট শব্দে ভয় পেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ভর্তি হওয়া ১১ জনের কারও অবস্থা গুরুতর নয়।

ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. ওবায়দুল কবির বলেন, “হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে আমরা সবাই ক্লাসে ছিলাম। এ সময় বজ্রপাত হলে তৃতীয় তলায় থাকা শিক্ষার্থীরা বেশি আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই ভয়ে কথা বলতে পারেনি। পরে তাদের স্কুলের হাইজিন কর্নারে নিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করা হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হলে অসুস্থদের কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয় এবং সেখান থেকে হাসপাতালে পাঠানো হয়।”

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজুর রহমান বলেন, “বয়স কম হওয়ায় শিক্ষার্থীরা বজ্রপাতের শব্দে ভয় পেয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।”

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬