ঝিনাইদহে বজ্রপাতে একদিনে প্রাণ গেল ২ জনের, আহত ৭

১৮ মে ২০২৬, ১০:৩৩ PM , আপডেট: ১৮ মে ২০২৬, ১০:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার (১৮ মে) বিকেলে সদর উপজেলার মায়াধরপুর ও শৈলকুপার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম (৪০) এবং শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের আন্না খাতুন (৪৫)। তিনি ওই গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।

জানা যায়, আসাদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামে দিনমজুর হিসেবে ধান কাটার কাজ করছিলেন। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বিকেলে ঝড়ের সময় বাড়ির পাশের একটি আম বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে নিহত হন আন্না খাতুন।

এছাড়াও সদর উপজেলার নারিকেলবাড়িয়া ও শৈলকুপার বিভিন্ন এলাকায় বজ্রপাতে নারীসহ আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে শৈলকুপা উপজেলার রঘুনাথপুর গ্রামের সেলিনা বেগমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬