গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

২৪ মে ২০২৬, ০৪:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার মদনে গরু আনতে গিয়ে আমিনূল ইসলাম এরশাদ (৬৫) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। রবিবার (২৪ মে) সকালে বাড়ির সামনের হাওরে এ ঘটনা ঘটে। 

আমিনূল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহি নেওয়াজ খানের ছেলে। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ।

সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ জানান, সকালে বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে অচেতন হয়ে পড়েন আমিনূল ইসলাম এরশাদ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার জানান, বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘আমি শোনেছি, বজ্রপাতে একজন  কৃষক মারা গেছেন। মৃত ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।’

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬