ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা

২০ মে ২০২৬, ০৭:৫৯ PM
আহত স্কুলশিক্ষক

আহত স্কুলশিক্ষক © সংগৃহীত

নওগাঁর মান্দায় মাদকসেবীর হামলায় আব্দুর রাজ্জাক (৪৭) নামের এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক আব্দুর রাজ্জাক বালুবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত বজলুর রহমান চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর শিক্ষক আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে আগে থেকেই অবস্থান নেওয়া বজলুর রহমান দা নিয়ে তার ওপর হামলা করেন। তার একাধিক কোপে শিক্ষক রাজ্জাক গুরুতর আহত হন। এ সময় লোকজন এগিয়ে এলে হামলাকারী বজলুর রহমান পালিয়ে যায়। পরে শিক্ষক রাজ্জাককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ‘অভিযুক্ত বজলুর রহমান নিয়মিত একজন মাদকসেবী। মাতাল অবস্থায় রাস্তাঘাটে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে। মাদক সেবনে বাধা দেওয়ায় বজলু বেশ কিছুদিন ধরে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে আজ এ হামলা চালানো হয়েছে বলে দাবী করেন তিনি।’

জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬