ঝালকাঠিতে টিআরসি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৩ তরুণ-তরুণী

১৮ মে ২০২৬, ০৩:৫০ PM , আপডেট: ১৮ মে ২০২৬, ০৩:৫১ PM
ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঙ্গে টিআরসি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৩ জন তরুণ-তরুণী

ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঙ্গে টিআরসি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৩ জন তরুণ-তরুণী © সংগৃহীত

ঝালকাঠিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৩ জন তরুণ-তরুণী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৭ মে) রাতে ঝালকাঠি জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৭২০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ কয়েকটি ধাপ শেষে ৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। পরে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে ১৩ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মধ্যে নারী ও পুরুষ উভয় প্রার্থী রয়েছেন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা ও মানিক রায়, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. রাজু খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাছাই করেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে।

আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে
  • ২১ জুলাই ২০২৬
নবম পে স্কেলের অর্থ সংস্থান নিয়ে চ্যালেঞ্জে সরকার, সমাধান হ…
  • ২১ জুলাই ২০২৬
এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সময়সূচি পরিবর্তন
  • ২১ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারে ব্রাজিলও!
  • ২১ জুলাই ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধর, ৪ দফা দাবি জানাল রাকসু
  • ২১ জুলাই ২০২৬
এইচএসসির সময়সূচির বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে, সতর্ক করল আন্ত…
  • ২১ জুলাই ২০২৬