চার বছরের প্রেমিকের বিয়ের আসরেই বিষপান তরুণীর, অতঃপর...

১৮ মে ২০২৬, ০৮:৩৪ AM , আপডেট: ১৮ মে ২০২৬, ০৮:৩৪ AM
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক তরুণী বিষপানের পর মারা গেছেন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক তরুণী বিষপানের পর মারা গেছেন © সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় লেমশীখালীর এক তরুণী প্রেমিকের বাড়িতে বিষপান করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৬ মে) তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেমশীখালীর কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে জিন্নাত আরার সঙ্গে নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৫ মে) রহিম উল্লাহর বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। দক্ষিণ ধুরুং আলী পাড়া থেকে কনে আনার প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে। 

পরিবারের কাউকে না জানিয়ে জিন্নাত আরা বিয়ের অনুষ্ঠানস্থলে যান। সেখানে প্রেমিকের বিয়ের আয়োজন দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে বিষপান করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

আরও পড়ুন: মনিপুর স্কুল যেন ‘হিসাববিহীন সাম্রাজ্য’, তদন্তে ধরা পড়ল সাড়ে ৬০০ কোটি টাকার অনিয়ম

সেখান থেকে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুতুবদিয়া থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬