শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, দুদিন পর ডোবায় মিলল লাশ

১১ মে ২০২৬, ১০:০৫ PM , আপডেট: ১১ মে ২০২৬, ১০:১১ PM
ডোবায় থেকে লাশ উদ্ধার

ডোবায় থেকে লাশ উদ্ধার © টিডিসি ফটো

ফেনীর দাগনভূঞায় অপহরণ করে লাখ টাকা মুক্তিপণ দাবির ২ দিন পর মোহাম্মদ হাসান নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার  (১১ মে) সকাল ১১টার দিকে বাড়ির অদূরে ড্রেনসদৃশ একটি ডোবায় শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মোহাম্মদ হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মোহাম্মদ তারেকের ছেলে।

শিশুটির বাবা তারেক ফেনীর দাগনভূঞা উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আমানউল্লাহপুর বাঁশপাড়ার এলাকায় ভাড়া বাসায় থেকে লাইটিংয়ের কাজ করেন। 

নিহতের পরিবার জানায়, গত ৯ মে শনিবার বিকেল ৩টায় দাগনভূঞা উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আমানউল্লাহপুর বাঁশপাড়ার এলাকার মোহাম্মদ তারেকের ছেলে মোহাম্মদ হাসান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির বাবা দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ওই দিন রাতে একটি অপরিচিত নম্বর থেকে বাবার নম্বরে কল করে শিশু অপহরণ দাবি করে ১২ হাজার টাকা মুক্তিপন দাবি করে।

পরবর্তীতে আবারও ওই নম্বর থেকে ফোন করে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। বিষয়টি দাগনভূঞা থানা পুলিশকে জানালেও পুলিশ অপহরণকারীদের আটক ও শিশুটি উদ্ধারে কোনো প্রচেষ্টা চালায়নি বলে দাবি করেছে শিশুটির পরিবার। নিখোঁজের দুই দিন পর সোমবার সকাল ১১টার দিকে স্থানীয়রা তারেকের ঘরের পার্শ্ববর্তী ড্রেনসাদৃশ্য ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত শিশুটির মা তারজিনা আক্তার নিপু বলেন, ‘গত ১৮ মাস আগে পূর্বে তিনি যমজ সন্তান জন্ম দেন। একজনের নাম রাখা হয় মোহাম্মদ হাসান, আরেকজনের নাম রাখা হয় মোহাম্মদ হোসাইন। শনিবার হাসান নিখোঁজ হওয়ার পর শিশুটিকে উদ্ধারে পুলিশের সহায়তা চাওয়া হলেও কোনো অগ্রণী ভূমিকা রাখেনি পুলিশ।’ 

তিনি আরো বলেন, আমরা গরিব মানুষ, আমাদের সাথে কারো বিরোধ নেই। অপহরণকারীদের দাবিকৃত ১ লাখ ২০ লাখ টাকা আমরা কোথায় পাব।

তার পরও আমরা টাকা জোগাড় করতে ব্যস্ত ছিলাম। আমরা তাদের টাকা দিতে রাজিও হয়েছিলাম। পরে দেখি অপহরণকারীরা যে নাম্বার থেকে ফোন করেছি সেটি বন্ধ। অপহরণকারীদের নাম্বারটি পুলিশকে দেওয়ার পরেও পুলিশ আমার সন্তানের অপহরণকারীদের আটক করতে পারেনি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফজলুল আজীম নোমান বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে, শিশুটি ডোবায় পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9