মানসিক ভারসাম্যহীন তরুণীর লাশ মিলল পুকুরে

২৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ PM
মানসিক ভারসাম্যহীন তরুণীর লাশ মিলল পুকুরে

মানসিক ভারসাম্যহীন তরুণীর লাশ মিলল পুকুরে © প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় শাহেনা বেগম (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারস্থ গাউসিয়া জামে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহেনা বেগম মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সর্দার পাড়ার মৃত আবুল কাসেমের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। স্থানীয় মকবুল আলী জানান, উদ্ধারকৃত লাশটি বদরখালী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করা মরিয়ম বেগম ওরফে (সোফাইদা পাগলীর মেয়ে শাহেনা বলে শনাক্ত করা হয়।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এদিকে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নিহতের মা মরিয়ম বেগমসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন এবং গ্রহণ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬