কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটায় ৩ লক্ষ টাকা জরিমানা 

অবৈধভাবে মাটি কাটায় জরিমানা করল প্রশাসন

অবৈধভাবে মাটি কাটায় জরিমানা করল প্রশাসন © সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী, এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে রাতভর অভিযান পরিচানা করেছেন কালিহাতী উপজেলা প্রশাসন।

শনিবার (৯ মে) দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম ও কালিহাতী থানা পুলিশ।

এতে উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের  কদিম হামজানী এলাকায় বালুমহাল ও মাটি ব‌্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে প‌রিচা‌লিত মোবাইল কো‌র্টে  তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটর মেশিন বিনষ্ট ও ২টি অবৈধ বালুবহকারী ড্রাম ট্রাক সরকারি কোষাগারে জমা করা হয়। 

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অবশ্যই  অব্যাহত থাকবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬