৮ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

০৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ PM
ফেনী পৌরসভার মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেনী পৌরসভার মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান © সংগৃহীত

ফেনীতে অবৈধভাবে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অভিযোগে ‘ইসমাইল এন্ড সন্স’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তেলে অনিয়ম ও অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভার মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই অনুমোদন ছাড়াই ভোজ্যতেলে অবৈধ লেবেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং এবং প্রাতিষ্ঠানিক লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ তেল মজুত করে বাজারজাত করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যাব-৭ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ৪ বিজিবির সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘ইসমাইল এন্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানে ৮ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জরিমানার অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই …
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লা…
  • ২৯ আগস্ট ২০২৬
দল থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক…
  • ২৯ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা, ভিডিও ভাইর…
  • ২৯ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় জাতীয় আইন কলেজে বৃক্ষরোপণ …
  • ২৯ আগস্ট ২০২৬
৩৬ গৃহহীন পরিবার কাছে ‘স্বপ্ন বাড়ি’র চাবি তুলে দিলেন তথ্য প…
  • ২৯ আগস্ট ২০২৬