রাবিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য অভিযান, কয়েকটি দোকানে জরিমানা

২০ এপ্রিল ২০২৬, ০২:০৬ PM
ক্যাম্পাসে খাবারের দোকানে ভ্রাম্যমাণ আভিযানিক দল

ক্যাম্পাসে খাবারের দোকানে ভ্রাম্যমাণ আভিযানিক দল © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ খাদ্য পরীক্ষার অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খোলা দোকানে নিম্নমানের খাদ্য বিক্রি ও খাদ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এ অভিযান শুরু হয়। ভোক্তা অধিদপ্তর, জাতীয় খাদ্য নিরাপত্তা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। এ সময় দোকানিদের নিরাপদ খাদ্য পরিবেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এ সময় রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মাসুদ রানা বলেন, ‘নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার পরিষদ এবং রাকসুর উদ্যোগে আমরা আজকের অভিযান পরিচালনা করছি। এর আগেও আমরা টুকিটাকি চত্বরের দোকান এবং এর আশপাশের দোকানে অভিযান পরিচালনা করেছিলাম এবং তাদের সতর্ক করা হয়েছিল। দোকানিরা স্বাস্থ্য সচেতনতা মানছে না, দাম বেশি রাখছে মূল্য ঠিক না রাখাসহ নানাবিধ অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে দোকানিদেরকে জরিমানা করা হয়েছে। আমাদের উদ্দেশ্য তাদের জরিমানা করা নয়। তারা যাতে সতর্ক হয়ে শিক্ষার্থীদের ভালো খাবার পরিবেশন করে এবং মূল্যতালিকা ঠিক রাখে, সে জন্যই আজকের অভিযান।’

জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, ‘ভোক্তা অধিদপ্তর এবং খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের যৌথ অভিযানে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাবারের হোটেল এবং অন্যান্য ছোটখাটো দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছি। কীভাবে সঠিক পদ্ধতিতে খাবার পরিবেশন করা যায়, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে কিছু দোকানিকে জরিমানা করা হয়েছে এবং তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঙ্গে নিয়ে এ রকম সতর্কতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এইচএসসির কেন্দ্রে হামলাকারীদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তিতে শীর্ষে ঢাকা, পিছিয়ে বান্দরবান
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence