অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

০৯ মে ২০২৬, ১১:২৯ AM
ছাত্রদলের ধান কাটা  আয়োজন

ছাত্রদলের ধান কাটা আয়োজন © টিডিসি ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ার মাঝবাড়ি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক কাবুল দাড়িয়ার জমি থেকে পাকা ধান কেটে বাড়িতে তুলে দিলেন উপজেলা ছাত্রদল।

আজ শনিবার ( ৭ মে )  উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ মাঝবাড়ি বিলে গিয়ে কৃষক কাবুলের ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেয়। কৃষক কাবুল মাঝবাড়ি গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় আগ্নিকান্ডে কৃষক কাবুলের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ঘর বাড়ি পুড়ে যাওয়া ও জমির পাকা ধান নিয়ে কাবুল যখন চিন্তায় পড়ে যায় তখন তার পাশে এসে দাঁড়ায় উপজেলা ছাত্রদল।তারা দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কৃষক কাবুলের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।

ছাত্রদলের ধান কাটা এ আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা সাইদুর রহমান, ছাত্রদলের আহবায়ক লালন শেখ,পৌর ছাত্রদলের আহবায়ক তপু দাড়িয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাবুল দাড়িয়া বলেন,গত বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকান্ডে আমার ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।এ দিকে জমিতে পাকা ধান।আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। এ সময় খবর পেয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ আমার জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে দেয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ বলেন, এখন রোরো মৌসুমের ধান কাটার সময়।উপজেলার সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। অনেকে শ্রমিক পাচ্ছে না। তাই কোন অসহায় পরিবার শ্রমিক না পেলে আমরা উপজেলা ছাত্রদল তার ধান কেটে বাড়িতে পৌছে দিবো।

ট্যাগ: ছাত্রদল
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬