গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ PM
 গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু © প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এতে এক শিশু ও দুজন কিশোরসহ নিহত হয়েছেন তিনজন। নিহত অপরজন একজন বয়স্ক ব্যক্তি। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে একই বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। 

তারা হলেন—ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান (২০)। একই সময় পাশে থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়।

 আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এলাকা বাসিন্দারা জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই তিনজন বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।

অপর ঘটনায় সাঘাটা উপজেলায় নম্বর আলী (৬৫) নামে এক ব্যক্তি পৃথক বজ্রপাতে প্রাণ হারান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত প্রতিটি পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে এবং আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্টে পরিচালক পদে চাকরি, বেতন আলোচনা সাপে…
  • ২৮ আগস্ট ২০২৬
অফিস ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা ও ঘুষ-অনিয়মের অভিযোগ শিক্ষা…
  • ২৮ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের
  • ২৮ আগস্ট ২০২৬
জুমার নামাজে শেষ বৈঠক পেলে করণীয় কী, সওয়াব পাওয়া যাবে কি?
  • ২৮ আগস্ট ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে মা…
  • ২৮ আগস্ট ২০২৬