ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৮ PM
সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম

সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম (৩৬) নামে এক প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শেখ রাজু ইসলাম গোপালগঞ্জ উপজেলা সদরে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মউতলা গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে। তিনি ভাঙ্গা পৌরসভার ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজুর স্ত্রী হ্যাপি আক্তার ভাঙ্গার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেই সুবাদে তিনি সাপ্তাহিক ছুটিতে গতকাল স্ত্রী-সন্তানদের কাছে আসেন। শনিবার দুপুর দেড়টার দিকে বাসার ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের চার বছরের ছোট মেয়ে আমেনা আক্তার জানায়, ‘বাবা আমার পাশে শুয়েছিল, কিছুক্ষণ পরে আমার পাশে না দেখতে পেয়ে হঠাৎ পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দেন।’

নিহতের স্ত্রী হ্যাপি আক্তার জানান, ‘দুপুর একটার দিকে তিনি বাসায় ফোন করলে মেয়েরা জানায় তাদের বাবা গলায় ফাঁস দিয়েছেন। পরে তিনি দ্রুত বাসায় গিয়ে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।’

নিহতের জমজ ভাই শেখ আব্দুর রাজ্জাক বলেন, ‘মায়ের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। বাসায় পৌঁছানোর পর কিছুক্ষণ পরই চিৎকার শুনে বাসায় গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই।’

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গেপাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।’

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬