নেত্রকোনায় নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

১০ এপ্রিল ২০২৬, ০৮:১২ PM
সুরমা নদী

সুরমা নদী © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুড়ির সুরমা নদী থেকে জয়ন্তী সরকার (৩০) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। মৃত জয়ন্তী সরকার পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে।

আজ (১০ এপ্রিল) শুক্রবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে, শুক্রবার সকালে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান ঐ মহিলা। খোঁজাখুঁজির এক পর্যায়ে কল্যাণপুর এলাকায় নদীর ভাটির দিকে ভাসমান অবস্থায় জয়ন্তীর মরদেহ পাওয়া যায়। পুলিশকে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তার স্বজনরা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সকালে নদীতে গোসলে নেমে ওই মহিলা পানিতে তলিয়ে যান বলে জানতে পেরেছি। পরে স্বজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬