নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ PM
ফসল রক্ষা বাঁধে কৃষকরা

ফসল রক্ষা বাঁধে কৃষকরা © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে বড়খাপন ও পোগলা ইউনিয়নের কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা-নাগেরগাতী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তখিলা-নাগেরগাতী এলাকায় নির্মিত ফসল রক্ষা বাঁধের কারণে মেদার বিলের পানি স্বাভাবিকভাবে দত্তখিলা খালে নামতে পারছিল না। এতে একদিকে বড় খাপন ইউনিয়নের কৃষকরা বোরো ধান রক্ষায় বাঁধ নির্মাণ করেন, অন্যদিকে পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় পোগলা ইউনিয়নের কান্দুলিয়া বিলের জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

এ নিয়ে দুই ইউনিয়নের কৃষকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইসরাফিল (২৬), হেলাল শেখ (৬৫), মো. ইলিয়াস (৩৫), মুহাম্মদ (৪৫), মো. আনিস (২২), রুবেল (৩০), জুয়েল (২৫), রব মিয়া (৪২), আজাহারুল ইসলাম (২৬), মাসুদ (৪০), জামাল (৪০), আ. কাইয়ুম (৩৫), হাক্কুল (৩২) ও তফিকুল ইসলামসহ (২৫) অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে পোগলা ইউনিয়নের কিছু লোক দত্তখিলা-নাগেরগাতী ফসল রক্ষা বাঁধের একটি অংশ কেটে দেয়।

পোগলা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আমাদের এলাকার প্রায় ৯০০ একর ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও সমাধান না হওয়ায় কৃষকরা পানি নিষ্কাশনের জন্য আংশিক বাঁধ কাটেন। পরে বড়খাপন ইউনিয়নের লোকজন দলবদ্ধ হয়ে হামলা চালায়।

তবে বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকের বক্তব্য পাওয়া যায়নি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রশাসন কাজ করছে।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬