৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন মজুদ, একজনকে কারাদণ্ড

২৮ মার্চ ২০২৬, ০৬:০১ PM
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মজুদ তেল উদ্ধার করা হয়।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মজুদ তেল উদ্ধার করা হয়। © টিডিসি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন মজুদের দায়ে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, আজ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বাড়িতে প্রায় ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন পাওয়া যায়। তা মজুদ করে বেশি দামে বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন করা হয়। 

অভিযানে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬