টুঙ্গিপাড়ায় ডিজেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার জরিমানা

২৬ মার্চ ২০২৬, ১২:৩০ PM
মজুত করা ডিজেল

মজুত করা ডিজেল © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডিজেল মজুত করে বাজারে কৃত্তিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিজেল মজুত করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরির প্রমাণ পাওয়ায় পাটগাতী বাসস্ট্যান্ডের আল আমিন স্টোরের মালিক আহাদ শেখকে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, যে ব্যবসায়ীরা তেল মজুত করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরি করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি রয়েছে। তেল মজুতের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬