জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মুছা খাঁন গ্রেপ্তার

২৮ মার্চ ২০২৬, ০১:৩৭ AM
মুছা খান

মুছা খান © সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোঃ মুছা খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে , মুছা খাঁন কোনাবাড়ী থানা আওয়ামী লীগ এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  ইফতেখার হোসেন জানান, দায়েরকৃত মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬